নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ঃ
শুক্রবার সন্ধ্যায় বান্দোয়ানে পার্টি অফিসে মিটিং করে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন সিপিএমের যুবনেতা। এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বৈঠক সেরে বাইকে বাড়ি ফিরছিলেন কৃষ্ণপদ টুডু নামে ডি ওয়াই এফ আই নেতা। রাস্তাতেই তাকে তিনজন গুলি করে বলে অভিযোগ। জখম কৃষ্ণপদ বাবুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বান্দোয়ান স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজের স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণপদবাবুর বাড়ি কুচিয়া গ্রাম পঞ্চায়েতের মা কপালি গ্রামে। এ বিষয়ে সিপিএমের পুরুলিয়া জেলা কমিটি সদস্যদাতা বান্দোয়ানের বাসিন্দা রথু সিং বলেন, কৃষ্ণপদবাবু ডিওয়াইএফআই এর বান্দোয়ান ব্লকের সম্পাদক। তাঁকে রাজনৈতিক কারণেই গুলি করা হয়েছে। তিনটি গুলি লেগেছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে. দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে
শেয়ার করুন