নিজস্ব সংবাদদাতা, অযোধ্যা, শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ঃ
করানোর জেরে প্রায় দুবছরের বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার থেকে পুনরায় হোস্টেল পরিষেবা চালু হল অযোধ্যা পাহাড়ের অযোধ্যা হাই স্কুলে। এদিন পুরুলিয়া জেলা পুলিস ও জেলা প্রশাসনের উদ্যোগে অযোধ্যা পাহাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেল পুনরায় চালু হল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা ও জেলা পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিন পুলিশ সুপার বলেন, আগে যখন তিনি অপারেশনাল ডিউটি করতে অযোধ্যা এসেছিলেন,বিদ্যালয়ের হোস্টেলে সন্ধ্যের পর থেকে সকাল ৬ টা পর্যন্ত আপাতত একজন সিভিক ভলান্টিয়ার কে মোতায়েন রাখা হবে। এছাড়াও হোস্টেলের ৫৩ জন পড়ুয়ার লেখা পড়ার সুবিধার্থে আপাতত দুজন টিউশন শিক্ষকেরও ব্যাবস্থা করা হয়েছে। জেলাশাসক রজত নন্দা বলেন, অভিভাবক ও শিক্ষকেরা পানীয় জল ও শৌচালয়ের সমস্যার কথা জানিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব টিউবওয়েল খনন করা হবে বলেও জানান জেলাশাসক। তিনি আরও বলেন, আপাতত সমস্যা মেটাতে দ্রুত বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। এদিন জেলা শাসক আরও বলেন,করোনার সময় জেলার যে সমস্ত হোস্টেল গুলি বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি খোলার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ওই হোস্টেল বাড়িতে যাতে দ্রুত ছাত্র-ছাত্রীরা থাকতে পারেন সেই উদ্যোগ নেওয়া হবে।
শেয়ার করুন