নিজস্ব সংবাদদাতা, ঝালদা, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ঃ

ঝালদা পুরসভার চেয়ারম্যান শিলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করলেন ঝালদার মহকুমা শাসক। বুধবার রাতে এই নির্দেশ দেন ঝালদার মহকুমা শাসক। বৃহস্পতিবার এই নির্দেশ জানাজানি হতেই ব্যাপক হইচই শুরু হয়েছে ঝালদা জুড়ে। প্রসঙ্গত ঝালদা পুরসভার কাউন্সিলর শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ জানিয়েছিলাম প্রাক্তন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল। বুধবার পর্যন্ত সেই অভিযোগের বিষয়ে মহাকুমা শাসকের কাছে শুনানি হয়। তারপরে এই সিদ্ধান্ত নেন ঝালদার মহকুমা শাসক। মঙ্গলবারই চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছিলেন শিলা চট্টোপাধ্যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page