নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ঃ

পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে শুরু হয়েছে দ্বিবার্ষিক এডুকেশন সেমিনার। চলবে তিন দিন ধরে। এই সেমিনারে ১৬ টি বিভাগে বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক প্রজেক্ট তৈরি করে তা প্রদর্শনী করা হয়েছে। ছাত্রদের এই উদ্যোগে বিদ্যাপীঠের শিক্ষকদের পাশাপাশি খুশি জেলার প্রশাসনিক আধিকারিকেরাও। ছোট ছোট পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। শেষদিন হবে পুরস্কার বিতরণ। জেলার শিক্ষা ক্ষেত্রে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‌ছাত্রদের পড়াশুনোর পাশাপাশি ‌ বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তুলতে এখানে উদ্যোগ কর্মী গ্রহণ করেছে মিশন কর্তৃপক্ষ। ‌

শেয়ার করুন

You cannot copy content of this page