নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ঃ
দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে শনিবার ঝালদা এক নম্বর ব্লকের পুস্তি অঞ্চলে পৌছালেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোন ঘাটতি থাকছে কিনা সে বিষয়ে গ্রামবাসীদের কাছে খোঁজ নেন বিধায়ক। এদিন গ্রামে বিধায়ককে কাছে পেয়ে আবাস যোজনার একাধিক অনিয়মের বিষয়ে বিধায়কের কাছে অভিযোগও জানান গ্রামবাসীরা। স্থানীয় মন্দিরে এদিন পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন সুশান্ত বাবু। পরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। পুস্তি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই দলীয় কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করে ওই এলাকাতেই রাত্রি যাপন করার কর্মসূচি রয়েছে বিধায়কের।
শেয়ার করুন