নিজস্ব সংবাদদাতা, আনাড়া, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ঃ
২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন স্টেশন থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল আনাড়া আরপিএফ থানার পুলিশ। আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আনাড়া স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে আদ্রা-বরাভূম ট্রেন ছেড়ে যেতেই রেল পুলিশের একটি দল ও সি এ কে গরাইয়ের নেতৃত্বে প্ল্যাটফর্মে অন্তর্ঘাত বিরোধী অভিযান চালাতে গিয়ে দ্বিতীয় শ্রেণী প্রতীক্ষালয়ের পার্শ্ববর্তী বেঞ্চিতে একটি দামী মোবাইল ফোন পড়ে থাকতে দেখে সেটি উদ্ধার করে। স্টেশনের যাত্রীদের জিজ্ঞাসা করে প্রকৃত মালিকের খোঁজ না মেলায় মোবাইলটি আর পি এফ পোষ্টে আনা হয়। জানা গিয়েছে পরে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত সাইমাডুমরির বাসিন্দা জীতেন সহিষ মোবাইলেপ খোঁজে পোষ্টে আসেন। নিজেকে উদ্ধার হওয়া ওই মোবাইলের প্রকৃত মালিক বলে দাবি করেন। তিনি জানান, এদিন ট্রেন ধরার তাড়াহুড়োতে মোবাইল ফোন টি পড়ে যায়। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইলটি তাঁর হাতে তুলে দেওয়া হয় বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন