নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ঃ
রাত পোহালেই দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। তার আগে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে তৎপর হল আনাড়া রেল পুলিশ। এদিন আনাড়া স্টেশন চত্বর সহ বেশ কয়েকটি ট্রেনে অন্তর্ঘাত বিরোধী বিশেষ পরিদর্শন চালাল রেল পুলিশ। আনাড়া রেল পুলিশ সূত্রে খবর, এদিন বুকিং অফিস, যাত্রী প্রতিক্ষালয়, প্ল্যাটফর্ম, রেলওয়ে ট্র্যাক সহ আনাড়া স্টেশন দিয়ে যাতায়াতকারী বেশ কয়েকটি ট্রেনেও এই অভিযান চালানো হয়।



