নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ঃ

ঘর থেকে পালানো দুই নাবালককে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিল আনাড়া রেল পুলিশ। আনাড়া আরপিএফ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার ও সি এ কে গরাইয়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল স্টেশনের প্ল্যাটফর্ম পরিদর্শনের সময় দুটি নাবালককে উদ্ভ্রান্ত ও উদ্দেশ্যহীন হয়ে ঘুরতে দেখে। তাদের জিজ্ঞাসা করে জানতে পারা যায় বাড়িতে মায়ের কাছে বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে তারা। এরপরই ওই দুই নাবালককে আরপিএফ পোস্টে নিয়ে এসে খাবার খাওয়ানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালকের নাম শেক ইরফান এবং শেক আহমেদ। দুজনেরই বয়স ১৩ বছর। দুজনেরই বাড়ি পাড়া থানার বাজকাটাঁড়ে। খবর দেওয়া হয় আদ্রা চাইল্ড লাইনে। একইসঙ্গে খবর দেওয়া হয় ওই দুই নাবালকের পরিবারেও। চাইল্ড লাইনের দুই সদস্য আশিস চন্দ্র শীল ও সুকুমার সর্দারের উপস্থিতিতে দুই নাবালকের পরিবারের হাতে তাদের তুলে দেয় আনাড়া রেল পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page