নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩:
বৃহস্পতিবার বরাবাজারের এটিম ময়দানে জেলা স্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাত, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাত সহ প্রশাসনের আধিকারিকেরা। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেড এর উদ্যোগে আয়োজিত এই সংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এদিন সুজয় বাবু বলেন, আদিবাসীদের সংস্কৃতিকে ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শেয়ার করুন