নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ঃ
“নতুন ঘড়ি মানে তাড়াতাড়ি”,”প্রথমে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন” ট্যাগ লাইনের স্লোগান দিয়ে ঘড়ি ডিটারজে্ন্ট সংস্থার পক্ষ থেকে বলরামপুর শহরে এক অভিনব শোভা যাত্রা অনুষ্ঠিত হলো। শহরের কালিতলায় মা কালি মন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রার শুভ সূচনা করেন ঘড়ি ডিটারজেন্ট সংস্থার আধিকারিক। এদিন সংস্থার প্রায় শতাধিক মার্কেটিং কাজের সাথে যুক্ত কর্মী ও ব্যবসায়ীদের নিয়ে একটি রেলীর মাধ্যমে প্রচার চালানো হয়। মূলত এদিনের প্রচার অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল পুরুলিয়া জেলা সংস্কৃতির অন্যতম ছৌ নাচ ও বাউল গান পরিবেশন। মানুষের দৈনন্দিন জীবনে এই নতুন ডিটারজেন্ট পাউডারের চাহিদা অনেক বেশি হবে বলে আশাবাদী কলকাতা হেডকোয়ার্টার জোনাল সেলসের আধিকারিক বি কে সিং। এছাড়াও এই পণ্য মানুষ কেন ব্যবহার করবে এতে কি গুনাগুন রয়েছে, লাভ কি হবে চলুন শুনে নিন তার কাছ থেকে।
শেয়ার করুন