নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ঃ
কোথায় আছে রক্ত দান জীবন দান, রক্ত দান মহৎ দান।প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সুন্দরী অযোধ্যা পাহাড়ের অযোধ্যা বীরসা মুক্ত মঞ্চে অনুষ্টিত হল রক্ত দান শিবির।
জানা গিয়েছে মঙ্গলবার অযোধ্যা অঞ্চলের সমাজ সেবীদের উদ্যোগে ও অযোধ্যা পাহাড় রাম ঠাকুর মেমোরিয়াল আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটি এবং অযোধ্যা পাহাড় ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় বিপন্ন ও থ্যালাসেমিয়া রোগের বাঁচার জন্য মূলত এই রক্ত দান শিবিরের আয়োজন করেন।
এদিনের রক্তদান শিবিরে এলাকারমানুষজন ছাড়াও অযোধ্যা পাহাড় কেন্দ্রবাহিনীর সিআরপিএফ কর্মীরাও রক্তদান করতে এগিয়ে আসেন। মোট ৩১ জন এদিন এখানে রক্তদান করেন, এবং পুরুলিয়া থেকে আগত ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। যারা রক্তদান করেন তাদের সংশাপত্র হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
উপস্থিত ছিলেন অযোধ্যা পাহাড় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী শিবশঙ্করানন্দ, ৬৬ বাহিনী সিআরপিএফ সুবেদার মেজর অভিজিৎ পান্ডে, অযোধ্যা হিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারীক জয়ন্ত মান্ডি, বিশিষ্ট সমাজসেবী কেদার সিং মুড়া, সহকারী গ্রন্থাগারীক অমিতাভ দত্ত প্রমুখ বিশিষ্টজনেরা।
শেয়ার করুন