নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ঃ

এবার দুয়ারে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে উপস্থিত হচ্ছে রাজ্য সরকার। আগামীকাল, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একেবারে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা আসছেন পুরুলিয়ায়। জেলার বিভিন্ন ব্লকের মানুষ নিজেদের বাড়ির কাছেই কলকাতার চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করাতে পারবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিশু রোগ, স্ত্রী ও প্রসূতি রোগ, হৃদরোগ, নাক-কান-গলা ও অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইনোলজি, এই পাঁচটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা জেলাতে আসছেন দুয়ারে চিকিৎসা পরিষেবার ক্যাম্প গুলিতে চিকিৎসার জন্য। বৃহস্পতিবার (২৩.০২.২৩) নিতুড়িয়া ব্লকের সরবরি সম্প্রীতি সদন, শুক্রবার (২৪.০২.২৩) বাঘমুন্ডি ব্লকের বিডিও ও বি এম ও এইচ ক্যাম্পাস এবং শনিবার (২৫.০২.২৩) বান্দোয়ান ব্লকের দুর্গা শঙ্কর ম্যারেজ হলে ওইসব বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে জেলার মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page