নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ঃ
আবার সম্মানিত হল পুরুলিয়ার ছৌনাচ। জেলার ঝালদা-২ ব্লকের বাসিন্দা তথা ছৌ নৃত্য শিল্পী ভূবন কুমার আজ কেন্দ্রীয় সরকারের সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার (২০২১)-এ সম্মানিত হলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভূবন বাবুর বাবা প্রয়াত প্রভুদাস কুমারও এক নামজাদা ছৌনৃত্য শিল্পী ছিলেন। উল্লেখ থাকে যে, পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের লোক প্রসার প্রকল্পের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি ফ্ল্যাগশিপ স্কিমের অধীন ভূবন কুমার এদিন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাত থেকে ২০২১ সালের সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন।
শেয়ার করুন