নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ঃ

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত জেলা পুলিশের এক কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। আজ দুপুর ১ টা নাগাদ পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। জানা গিয়েছে, জেলা পুলিশের এ এস আই শেখ আলি হুসেন এদিন সকাল থেকেই ওই পরীক্ষা কেন্দ্রেই ডিউটিতে ছিলেন। দুপুর ১ টা নাগাদ তিনি আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তড়িঘড়ি তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর, যদিও শারিরীক পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়, তবে যথাযথ চিকিৎসা চলছে।

শেয়ার করুন

You cannot copy content of this page