নিজস্ব সংবাদদাতা, বলরামপুর বুধবার, ২২ মার্চ ২০২৩ঃ
সিধু-কানু-বীরসা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় ও এন এস এস ইউনিট-১ এবং এনএসএস ইউনিট-২ প্রোগ্রাম অফিসারের সঞ্চালনায় বুধবার বলরামপুর কলেজে রাষ্ট্রীয় সেবা যোজনার ক্যাম্পের উদ্বোধন হল। জানা গিয়েছে, এই ক্যাম্প সাত দিন ধরে চলবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুর কলেজের অধ্যক্ষা ডা. অনন্যা ঘোষ, এন এস এস-এর প্রোগ্রাম অফিসার শ্যাম সুন্দর মাহাত ও শ্রী দীপঙ্কর মাহাত এবং কলেজের একাধিক অধ্যাপক ও অধ্যাপিকা সহ কলেজের ছাত্রছাত্রীরা। এদিন স্বামী বিবেকানন্দের ছবিতে পুষ্প অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে ক্যাম্পের শুভ সূচনা করা হয়।
শেয়ার করুন