নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৯ মে ২০২৩ঃ

পশ্চিম বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে পালিত হল রবীন্দ্র জন্ম জয়ন্তী। এদিন জেলা এবিপিটিএ-এর সভাগৃহে অনুষ্ঠানের সূচনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের জেলা সম্পাদক স্বপন দে। পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান উজ্জ্বল মুখার্জী, বিভূতি প্রামানিক, বিনয় রজক, লক্ষ্মীকান্ত মন্ডল, শুভম মিত্র, পংকজ গোস্বামী প্রমুখ। শেষে উপস্থিত সদস্যরা রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি ও সমসাময়িক কবি লেখকদের রচনা নিয়ে পাঠপ্রতিক্রিয়া দেন ও রবীন্দ্র সাহিত্য বিষয়ে বিশদে আলোচনা করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page