নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৯ মে ২০২৩ঃ
বামপন্থী যুব সংগঠনের তরফে আজ সকালে রবীন্দ্র জয়ন্তী পালিত হল অলঙ্গিডাঙায়। এদিন সকালে সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির অলঙ্গিডাঙা কার্যালয়ে তাদের যুব সংগঠন ডি ওয়াই এফ আই-র উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে বিশ্বকবির ১৬৩ তম জন্ম জয়ন্তী পালিত হয়। প্রতিকৃতিতে মাল্যদান করেন ডি ওয়াই এফ আই-র উত্তর লোকাল কমিটির সম্পাদক মহসিন খান, সুমিত পতি, বিপ্লব বটব্যাল, সুভাষ দে, তাপস বাউরি, মৌসুমী সরকার, অমিত মাহাত, সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির যুবর দায়িত্ব প্রাপ্ত কর্মী গৌতম ব্যানার্জি প্রমুখ। সংগঠনের তরফে এদিন বিকেলে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি হাতের লেখা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
শেয়ার করুন