নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৮.১১.২৩
পুলিশ সূত্রে জানা যায় গত কাল পুরুলিয়া মফস্বল থানা এলাকার হুটমুড়া থেকে থেকে দুটি লরিতে মোট ২৫টি মহিস ও বাছুর নিয়ে যাচ্ছিল মানবাজার থানা এলাকার হা টে । যাওয়ার পথে পুঞ্চা থানা এলাকার বুধপুর গ্রামের পাশে পুলিশের নাকা চলার সময় এই দুটি গাড়ি আটক করে। দেখা যায় গাড়ি গুলিতে মহিষ বোঝায় রয়েছে। এ বিষয়ে লরির চালক ও গরুর মালিককে মহিষ গুলি নিয়ে যাওয়ার সঠিক দেখতে চায়। কাগজপত্র দেখাতে না পারায় তাদের দুই জনকে গ্রেপ্তার করে পুঞ্চা থানার পুলিশ। তাদের নাম শেখ রহমাতুল্লাহ ও মসিম উদ্দিন চপক। তাদের বাড়ি মফস্বল থানার হুটমুড়া এলাকায়। আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে পাঠান হয়। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।
You cannot copy content of this page