নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৮.১১.২৩
ছট পুজো উপলক্ষে শনিবার কলসযাত্রা ও বর্ণাঢ্য শোভাযাত্রা হল পুরুলিয়া শহরে।পুরুলিয়ার সাহেব বাঁধ ছট মন্দির থেকে শুরু করে শহর জুড়ে এই শোভা যাত্রা হয়।ছট পূজা কমিটির সদস্যরা ছাড়াও পা মেলান শহরের বহু মানুষজন। পুরুলিয়া ছট পূজা কমিটির চিফ কো অর্ডিনেটর টিংকু প্রসাদ গুপ্তা জানান, দুই দিনব্যাপী এই পুজো হয়। এই পুজোয় শহরের সব রকমেরই মানুষ অংশগ্রহণ করেন । পুরুলিয়া পৌরসভার সহযোগিতায় এই পুজো তারা আরো ভালোভাবে করতে পারেন । মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
শেয়ার করুন