নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৮.১১.২৩
শনিবার ডাবর বললামপুরের নবকুষ্ট আশ্রমে আবাসিকদের শীতবস্ত্র বিতরণ করল যুব তৃণমূল কংগ্রেস।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া সহ অন্যান্য নেতৃত্ব ।এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস জেলা সম্পাদক স্নেহাশীষ ব্যানার্জি,যুব নেতা শ্যামবাবু গড়াই,ইন্দ্রজিৎ পান্ডে ও অন্যান্য নেতৃত্ব।এদিন ৩২ জন আবাসিকের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
