নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ঃ
আগামী ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পুরুলিয়া বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজ, শুক্রবারই জেলাশাসক কার্যালয়ের ট্রেজারি বিল্ডিং-এর সভাগৃহে বইমেলা সংক্রান্ত বৈঠক হয়। বৈঠক থেকে বেরিয়ে স্বপন বেলথরিয়া, কীর্তন মাহাত প্রমুখরা জানান, মানভূম ভিক্টোরিয়া ইন্সটিটিউশন মাঠে এবারের পুরুলিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। সরকারিভাবে ৯০ টি স্টলের কথা বৈঠকে আলোচনা হলেও প্রায় শতাধিক স্টলের ব্যবস্থা এবার করা হবে বলে জানান স্বপন বাবু। তিনি বলেন, গত বছরের বইমেলায় প্রায় ১৪ লক্ষ টাকা খরচ হয়েছিল। সরকার অতিরিক্ত ৫০ হাজার টাকা বাজেট বাড়িয়েছে এবার। বইমেলা চত্বর থেকে ৫০ ফুট দূরত্বে বইমেলা কমিটির তত্ত্বাবধানেই এবার ফুড পার্ক করা হচ্ছে বলেও জানান স্বপন বেলথরিয়া। তিনি বলেন, বহু দূরদূরান্ত থেকে মানুষ মেলায় আসেন। সারাদিন থাকেন, বিশেষত স্টল হোল্ডাররা। ফুড পার্ক থাকলে তাঁদের সুবিধা হবে।
শেয়ার করুন