নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ঃ
পুরানো ঝালদা গ্রামে দুটি সোলার পাম্প খারাপ থাকায় সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ঝালদা ১ ব্লকের ঝালদা – দড়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরানো ঝালদা গ্রাম। ওই গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে ব্লক প্রশাসন থেকে ধাপে ধাপে দুটি সোলার পাম্প বসানো হয়েছিল।দীর্ঘদিন ধরে তা খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের।
স্থানীয় বাসিন্দা পরী রাজোয়াড় ,গণেশ রাজোয়াড় জানান, প্রায় এক বছর থেকে গ্রামের দুটি সোলার পাম্প খারাপ হয়ে পড়ে রয়েছে। গ্রামে শতাধিক পরিবারকে পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। অবিলম্বে দুটি সোলার পাম্প মেরামত করে পানীয় জলের সমস্যা সমাধানের দাবী জানাচ্ছি। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যা বনলতা রাজোয়াড় বলেন, দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করার ব্যবস্থা করা হবে
