নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ঃ

পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে রবিবার বলরামপুর শহরে দুর্ঘটনা এড়াতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করল বলরামপুর থানার পুলিশ।পথ নিরাপত্তা বিষয়ক একটি সচেতনামূলক পদযাত্রার মাধ্যমে রাজ্য সরকারের “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি এদিন পালিত হয়। মূলত দুর্ঘটনা এড়াতে মানুষকে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন করা হয় বলে বলরামপুর থানা সূত্রে জানা গিয়েছে। পুলিশের পদযাত্রাটি এদিন বলরামপুর থানা থেকে শুরু হয়ে পুরোনো পোস্ট অফিস মোড়, বাস স্ট্যান্ড, চকবাজার ঘুরে পুনরায় থানাতে এসে শেষ হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page