নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ঃ
শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ জামশেদপুর এবং পুরুলিয়ার দিক থেকে আসা দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো বলরামপুর জামশেদপুর ৩২নং জাতীয় সড়কের বাঁশগড় গ্রাম এলাকায়। ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবক,ঘটনায় মৃত্যু হয়েছে একটি গবাদি পশু গরুর। পাশাপাশি পুরুলিয়া দিক থেকে আসা দুর্ঘটনা গ্রস্ত লরির পিছনে থাকা অপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যাই। ঘটনার বিবরণের জানা গেছে জাতীয় সড়কের উপর কয়েকটি গরুকে বাঁচাতে গিয়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনায় পুরুলিয়ার দিক থেকে আসা লরির চালক আশঙ্কা জনক ভাবে জখম হয়েছেন যার নাম প্যারীমোহন নায়ক বাড়ি উড়িষ্যা রাজ্যে অপর যখম ব্যাক্তি হলো স্থানীয় ডমনতোড় গ্রামের অমর সিং সর্দার যে গরুগুলি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো। তোর ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বলরামপুর থানা ওসি কৌশিক ব্যানার্জী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছে যখম ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বাঁশগড় হসপিটালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উভয়কেই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
শেয়ার করুন