নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ঃ

পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন বিভাগ এবং সমাজকল্যাণ দপ্তর কর্তৃক রাজ্য পুরস্কার ২০২৩ সন্মান পেলেন পুরুলিয়া জেলার বলরামপুরের বাসিন্দা মুখ ও বধীর যুবক উজ্জ্বল মাহান্তি। শনিবার কলকাতার মহাজাতি সদনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ ও বধীর যুবক উজ্জ্বল মাহান্তির হাতে রাজ্য পুরস্কার ২০২৩ তুলে দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় সহ রাজ্য সরকারের একাধিক মুখ্য আধিকারিকগণ। মূলত রাজ্যের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য রাজ্য পুরস্কার প্রদান করা হয়। যেখানে “অসামান্য স্ব-নিযুক্ত ব্যক্তি” বিভাগে রাজ্য পুরস্কার লাভ করেন উজ্জ্বল।

শেয়ার করুন

You cannot copy content of this page