নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ঃ

মহুলবন সাহিত্য গোষ্ঠী পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় পুরুলিয়া পৌরসভা স্বয়ংসিদ্ধাা ভবনে অনুষ্ঠিত হলো কবিতা আবৃত্তি কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান৷ এদিন মহুলবনের পক্ষ থেকে কলকাতা থেকে আগত শিক্ষক দেবাশিস চক্রবর্তী অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী দের কবিতার প্রশিক্ষণ দেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি রুপে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত মহাশয়া, পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী মহাশয়, মহুলবন সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক সুনীল কুমার মোদক, রাণাঘাট থেকে বাচিক শিল্পী ইন্দ্রানি ঘোষ, নদীয়া থেকে স্বরসতী দাস, কলকাতা থেকে কথাকলি সোমা, মৌবনি চ্যাটার্জী সহ আরও অনেকে৷ মহুলবন সাহিত্য গোষ্ঠীর সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান এদিনের অনুষ্ঠানে মহুলবনের বার্ষিক পত্রিকা প্রকাশ হয়। পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে মহুলবন৷ ৫ মঞ্চে ৫০০ শিল্পীরা বিভিন্ন বিভাগে পারফরম্যান্স করবে। পরবর্তী সময়ে এবছরই আরও ৪ টি মঞ্চে অনুষ্ঠান হবে। জেলা তথা বাইরের জেলার বহু গুনী শিল্পীদের সংবর্ধনা প্রদান করে মহুলবন এদিনের অনুষ্ঠানে।

শেয়ার করুন

You cannot copy content of this page