নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ঃ
বিষধর শাঁখামুটে সাপের ছোবলে গুরুতর অসুস্থ এক যুবক। চিকিৎসার জন্য আনা হলো বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ছ’টা নাগাদ বেড়মা শশানডি এলাকায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি শাঁখামুটে সাপ যুবকের পায়ে ছোবল মারে। স্থানীয়রা এবং এলাকার সিভিক ভলেন্টিয়ার্সরা ওই যুবককে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পর ওই যুবকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। অসুস্থ যুবকের নাম আকাশ সাউ বাড়ি বলরামপুর সাপুয়া বিধান কলোনি এলাকায়।
শেয়ার করুন