নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ঃ
সারাদিন পৌরসভার প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার পর বাড়ি ফেরার পথে নিজের ১৬নং ওয়ার্ডের এলাকার মানুষের সাথে জনসংযোগ সারলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালী। রাতেই খেলাই চন্ডী বস্তিতে পরিদর্শন করলেন তিনি। মহিলাদের কাছে পানীয় জলের সমস্যার কথা শুনেই জল বিভাগ দপ্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থাও নিলেন।

