নিজস্ব সংবাদদাতা , বাঘমুন্ডি
২১ আগস্ট , ২০২০
শুক্রবার সকালে বাঘমুন্ডি থানার পাথরডি গ্রামে দেওয়াল চাপা পড়ে জখম হলেন এক মহিলা।জখম মহিলার নাম যমুনা মাছোয়ার।এদিন সকালে বাড়িতে ঘুমন্ত অবস্থাতেই যমুনাদেবীর ওপর বাড়ির দেওয়াল চাপা পড়ে যায়।গ্রামবাসীরা তাকে উদ্ধার করে পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলাকে রেফার করে দেয়।আর্থিক সামর্থ না থাকায় সমস্যায় পড়েন জখম মহিলার পরিবার।ঘটনার কথা জানতে পেরে ওই পরিবারের পাশে দাঁড়ায় এলাকার যুব যোদ্ধারা।তারা ওই পরিবারকে আর্থিক সাহায্য করেন। ওই গ্রামেরই বাসিন্দা যুবযোদ্ধা বীরসিং মুড়া বলেন,ওই মহিলা একমাত্র রোজগার করেন ওদের বাড়িতে।এদিন খবর পেযে ওদের বাড়িতে যায়। বাকি যুব যোদ্ধাদের জানায়।সবাই চাঁদা করে ওদের সাহায্য করি।যুব যোদ্ধারা ওই পরিবারের পাশে রয়েছে।
দেখুন ভিডিও
