নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ২৫ জুন, ২০২১

রাজ্যজুড়ে অঘোষিত জরুরি অবস্থার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতেও জেলাশাসকের অফিসের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করল জেলা বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাত এবং জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলা বিজেপির অন্যান্য নেতারা। এদিন রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুমাত্র ভুয়ো আইএস এর নামে এফআইআর না করে যে সমস্ত নেতা-মন্ত্রীরা তাকে এতদিন আশ্রয় দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা উচিত। একইসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন। বিদ্যাসাগর বাবু বলেন, পুরুলিয়া জেলাতে নাটকবাজদের নাটকের জন্য বিজেপির কিছু কর্মী জেল খাটছেন। আগামী দিনেও পুলিশ এরকম অত্যাচার করলে এবং তাতে পুরুলিয়ার কিছু ক্ষতি হলে তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। পুরুলিয়ার এমপি বলেন, আগেকার বিজেপি আর এখনকার বিজেপির অনেক ফারাক আছে। পুলিশ প্রশাসন না শোধরালে আমরা সারাবাংলা স্তব্ধ করে দেবো।

শেয়ার করুন

You cannot copy content of this page