নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ২৩ এপ্রিল, ২০২১
লরির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী। আর তাই নিয়ে চরম উত্তেজনা ছড়ালো। আজ শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার মাগুড়িয়া গ্রামের কাছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ৩২ নম্বর জাতীয় সড়কের উপর চলন্ত একটি লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু ঘটলে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা তথা পথচারীরা পথ অবরোধ করেন দীর্ঘক্ষণ। এমনকি পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে মফস্বল থানার পুলিশকেও বিক্ষোভকারীদের রোষের মুখে পড়তে হয়। অবরোধকারীরা পুলিশকে ঘিরে ধরেন। বারবার পথ দুর্ঘটনার উদাহরণ টেনে পুলিশের নজরদারিতে গাফিলতি রয়েছে বলেও অভিযোগ করতে থাকেন অবরোধকারিরা। এদিকে মাগুড়িয়াতে জাতীয় সড়কের মত ব্যস্ততম রাস্তায় এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ চরম যানজটের সৃষ্টি হয়।

