নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১২মার্চ, ২০২১
এবার আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন মানবাজার বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী গৌরী সিং সর্দার। আজ সকাল ৯.৩০ নাগাদ মানবাজার বিধানসভার অন্তর্গত মাগুড়িয়া গ্রামে কাছে রাহেরডিতে তিরুপতি নামে এক যাত্রীবাহী বাসের সাথে একটি লরির ধাক্কা হয়, সেই সময়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মানবাজার বিধানসভার প্রার্থী গৌরী সিং সর্দ্দার তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে দুর্ঘটনার খবরা খবর নেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
