নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৪ জুন, ২০২১

হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো একটি চারাপোনা মাছ বোঝাইকারী পিকআপ ভ্যান। আজ সকাল ৭ টা নাগাদ মানবাজার বান্দোয়ান রোডে কুমারী নদীর ব্রিজের ঠিক আগেই পনা মাছ বোঝাই কারী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্হানীয় সূএে জানা যায় যে, কুমারী ব্রিজ এর ঠিক বোরো এবং মানবাজার রোড সীমান্তবর্তী কুমারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যদিও এই দুর্ঘটনায় সেরকম বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, জানতে পারা যায় যে পিকআপ ভ্যানের ড্ৰাইভারের অল্পবিস্তর চোট লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মানবাজার থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page