নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ৯ আগষ্ট ২০২১

আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মাননীয় মূখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানবাজার মহকুমার পুঞ্চা ব্লকের কৃষকমান্ডিতে শুরু হলো দুই দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী ও অনগ্রসর শ্রেনীর মানুষদের সংবর্ধনা ও বিশেষ পরিসেবা প্রদান করা হলো।

এছাড়াও বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পুঞ্চা কৃষানমান্ডিতে কোভিড ক্যাম্প করা হয় সাথে নানাধরনের স্টল, সহায়তা কেন্দ্র ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্ধোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় দাস, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রতিমা সরেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা।

শেয়ার করুন

You cannot copy content of this page