নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৬ আগষ্ট ২০২১ঃ

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিতে ব্যাপক রদ বদলের পর সোমবার অধিক রাতে জেলার তিনটি পৌরসভাতেও প্রশাসক মন্ডলীর পরিবর্তনের নির্দেশ পাঠিয়ে দিল রাজ্য প্রশাসন। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে জেলার তিনটি পৌরসভাতেই প্রশাসক সহ প্রশাসক মন্ডলীর খোলনলচে সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। রাজ্য প্রশাসন নির্দেশিত তালিকা অনুযায়ী পুরুলিয়া, ঝালদা এবং রঘুনাথপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে নবেন্দু মাহালি, সুরেশ আগরওয়াল এবং তরণী বাউরিকে। এই তিনটি পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে রেবতী রমন টুডু, মিনু কর্মকার এবং বাসুদেব তেওয়াড়িকে।

রাজ্য প্রশাসন নির্দেশিত তালিকা অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ পুরুলিয়া পৌরসভার মোট চার সদস্যের প্রশাসক মন্ডলীর অপর দুই সদস্য করা হয়েছে মৌসুমী ঘোষ ও রবিশঙ্কর দাসকে। ঝালদা পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ মোট তিন সদস্যের বোর্ডের অপর সদস্য করা হয়েছে পঙ্কজ মন্ডলকে। তবে রঘুনাথপুর পৌরসভার ক্ষেত্রে কেবলমাত্র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে নিয়ে দুজনের বোর্ড গঠনের নির্দেশিত তালিকা পাঠানো হয়েছে ।

নীচে এক নজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকাঃ-

শেয়ার করুন

You cannot copy content of this page