নিজস্ব সংবাদদাতা, আদ্রা, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ঃ কালী পুজো, দীপাবলি, ছট পুজোতে বাজি পোড়ানোতে রাশ টানলো আদ্রা থানার পুলিশ। আদ আদ্রা রেল শহরে এই মর্মে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। আদালতের নির্দেশ মেনে আসন্ন কালী পুজো, দীপাবলি ও ছট পুজোতে বাজি পোড়ানো নিষিদ্ধ করা হচ্ছে বলে এদিন আদ্রা থানার পক্ষ থেকে শহরে প্রচার করা হয়। কেবলমাত্র পরিবেশ বান্ধব বাজি ছাড়া অন্যান্য যেকোন ধরনের বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলে আদ্রা থানা সূত্রে খবর। নির্দেশ উল্লঙ্ঘনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও এদিন পুলিশের তরফে রেল শহরজুড়ে প্রচার করা হয়।
