নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ মার্চ ২০২২ঃ

গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের উদ‍্যোগে এবং নানৃতমের আর্থিক সহযোগিতায় নাসারীতে লক্ষাধিক সবজী চারা তৈরি করে এলাকার নয়টি গ্রামের ২০০ জন চাষীকে বিনামূল‍্যে বিতরণ করা হয়েছিল। সাথে দেওয়া হয়েছিল কুমড়ো, লাউ, বরবটি, বিমস, গাজর ও পালং শাকের বীজ। এলাকার চাষীরা সেগুলি পেয়ে চাষ করতে কোন সমস‍্যায় পড়ছেন কী না এবং আগামী দিনে স্বল্প সেচে কিভাবে চাষ করা যাবে কৃষকদের তা জানাতে এসেছিলেন সি, এ, ডি, সি, – র প্রাক্তন কৃষি বিজ্ঞানী এবং বর্তমানে মুক্তধারা অর্গানিক ফার্মিং – এর উপদেষ্টা ড, বিশ্বনাথ মজুমদার। এই এলাকায় আগামী দিনে আতা চাষ সহ ধান চাষের পরে পড়ে থাকা জমিতে ডাল জাতীয় শস‍্যের চাষ করার ব‍্যাপারে নির্দিষ্ট কিছু পরিকল্পনাও চাষীদের সাথে আলোচনা ক্রমে গ্রহণ করা হল।

শেয়ার করুন

You cannot copy content of this page