নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ২৫ মে ২০২২ঃ

একাধিক অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে বুধবার বরাবাজারে বনদপ্তরের অফিসে এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে মিছিল করে ডেপুটেশন দিল আদিবাসী কুড়মি সমাজ। সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত বলেন, জমির রেকর্ড করানো সহ অন্যান্য কাজে বিএলআরও অফিসে এসে সাধারণ মানুষকে হয়রান হতে হচ্ছে। অন্যদিকে বরাবাজারের একের পর এক পাহাড় ও নদীর বালি চুরি হয়ে যাচ্ছে। বন এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ছাড়াও থানার আইসি ও ব্লকের বিডিওর বিষয়টি দেখা উচিৎ। এদিন সাধারণ মানুষের হয়ে দূর্নীতিযে যুক্ত কর্মী ও আধিকারিকদের সাবধান করতে এসেছি। আগামী দিনে আরও তীব্র আন্দোলন করা হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page