নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৩০ এপ্রিল, ২০২১
নির্বাচন মিটতেই লকডাউনের ইঙ্গিত। রাজ্য জুড়ে বর্তমান করোনা পরিস্থিতির যে ঊর্ধমুখী গ্রাফ তাতে লকডাউন যে অবশ্যম্ভাবী পদক্ষেপ, তা আগেই অনুমান করছিলেন অভিজ্ঞ মহল । শুক্রবার সরকারি নির্দেশিকাও মোটামুটি আংশিক লকডাউনেরই ইঙ্গিত দিল।
নির্দেশিকায় উল্লেখ, শপিং মল, সিনেমা হল, রেস্টুরেন্টের মত জনবহুল স্থানগুলি সহ জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস মিট ইত্যাদি সম্পূর্ণ বন্ধ রাখা হবে। তবে খাদ্য দ্রব্যের হোম ডেলিভারি খোলা থাকছে। বাজার হাট খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত। ওষুধ পত্র ও গ্রোসারি দ্রব্যের মত অত্যাবশ্যকীয় কাউন্টারগুলিকে অবশ্য বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। যে কোন রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা সম্বন্ধীয় জমায়েত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি নির্দেশিকায়। এমনকি কোভিড বিধি ভঙ্গে কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়েও নির্দেশিকায় উল্লেখ।

