নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২০ নভেম্বর ২০২১ঃ

আজ মাওবাদীদের ডাকা ভারত বন্ধের মিশ্র প্রভাব জেলাজুড়ে। বেশকয়েকদিন আগে
সি পি আই মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে কিষান দা এবং তার স্ত্রীকে ঝাড়খন্ড পুলিশ গ্রেপ্তারের প্রতিবাদে মাওবাদীদের ডাকা ভারত বন্ধের প্রভাব দেখা গেল জেলাজুড়ে, এদিন বরাবাজার, মানবাজার ও বান্দোয়ান বাসস্ট্যান্ডে সকাল থেকে ছিল ফাঁকা সাধারণ মানুষ বাড়ি থেকে বেরিয়ে সমস্যায় পড়ে যায় যান চলাচল বন্ধ থাকার কারণে।

এদিকে বন্ধের প্রভাবে বিশেষ করে সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে শুরু হয় নাকা চেকিং, এদিন বরাবাজার,বান্দোয়ান, বোরো এলাকায় তে নাকা চেকিং চলে সকাল থেকেই। এছাড়াও বলরামপুর আড়সা বান্দোয়ান থেকে কম পরিমাণে বেসরকারি বাস চলাচল হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page