নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ৯ সেপ্টেম্বর ২০২১
আজ, বৃহস্পতিবার বলরামপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি অ্যাম্বুলেন্স। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন অ্যাম্বুলেন্সের যাত্রীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাশবহাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উল্টে যায় একটি অ্যাম্বুলেন্স। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কথায় বরাত জোরে রক্ষা পেয়েছেন অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা এক রোগী ও তাঁর দুই আত্মীয়। প্রত্যক্ষদর্শীদের মতে অ্যাম্বুলেন্সটি যেভাবে উল্টে পডেছিল, তাতে অনেক বড়সড় কোন বিপদ হতে পারত। জানা গিয়েছে অ্যাম্বুলেন্সটি পুরুলিয়া থেকে একজন রোগী ও তাঁর দুজন আত্মীয়কে বাঘমুন্ডি থানা এলাকায় পৌঁছে দিতে যাওয়ার পথে বলরামপুর থানার কাশবহাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা রোগী এবং রোগীর আত্মীয়রা দুর্ঘটনায় তেমন আহত হন নি। এদিন অ্যাম্বুলেন্সের যাত্রীদের উদ্ধার করে অন্য গাড়িতে তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। অন্যদিকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক বলে জানা গিয়েছে। পরে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটি গর্ত থেকে উদ্ধার করেছে বলরামপুর থানার পুলিশ।


