নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ও কলকাতা, ২৭ সেপ্টেম্বর ২০২১ঃ
কয়লা পাচার কাণ্ডের সঙ্গে জড়িত লালা ওরফে অনুপ মাঝির ঘনিষ্ট চার অভিযুক্তকে গ্রেফতার করলো সিবিআই। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, অভিযুক্তরা হলো আসানসোলের বাসিন্দা জয়দেব মণ্ডল, দুর্গাপুরের বাসিন্দা নারায়ন নন্দা, বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা নিরোদ মণ্ডল এবং সাঁতুড়ির বাসিন্দা গুরুপদ মাজি । সূত্রের খবর, এদিন অভিযুক্ত এই চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডাকে সিবিআই। সেখানেই সকলের বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয় তাদের ।
শেয়ার করুন