নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৬ নভেম্বর ২০২১ঃ
সতীদাহ প্রথার মত ডাইনি প্রথা ও আদিবাসী গ্রাম সমাজে বিপদ ডেকে আনছে তার সাথে ছোঁয়াচে মানসিকতার বিপদজনক অমানবিক পরম্পরা রোধ করার বার্তা সরকারের কাছে তুলে ধরার জন্য মানবাজার মহকুমা শাসকের কাছে লিখিত আকারে ডেপুটেশন জমা দিলো আদিবাসী সিঙ্গেল অভিযান। এর পাশাপাশি মঙ্গলবার মানবাজার-১ নং ব্লক সংগঠন ও পঞ্চা ব্লক সংগঠন ব্লক অফিস ও থানা গুলিতে ডেপুটেশন জমা দেয়। এবিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের পুরুলিয়া জেলায় জেনারেল সেক্রেটারি শ্যামসুন্দর সরেন বলেন, আদিবাসী সমাজ থেকে ডাইনি প্রথা কে চিরতরে দূর করার জন্য প্রাথমিক স্তরে কিছু পরামর্শ এবং সহযোগিতার প্রার্থনা করলাম, এর পাশাপাশি আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রচার চালানো হবে। মঙ্গলবার এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযান পুঞ্চা ও মানবাজার ব্লক কমিটির সভাপতি উকিল হাঁসদা ও আকাশ হাঁসদা।



