নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২৭ ফেব্রুয়ারি, ২০২১

আসন্ন বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার ৯ টি বিধানসভার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রায় আড়াই হাজার বুথে। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী জেলায় মোট ২৪৯১ টি মূল বুথে নির্বাচন হতে চলেছে। একই সঙ্গে আরো জানা গিয়েছে অতিরিক্ত আরো ৬৩৬ টি সহায়ক বুথও থাকছে। মূল বুথ ও সহায়ক বুথের মোট সংখ্যা ৩১২৭ টি বলে প্রশাসনের রিপোর্টে জানা গিয়েছে । জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায় জানান, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এবার বুথ প্রতি সর্বাধিক ভোটার সংখ্যা রাখতে হবে ১০৫০ জন। জেলা প্রশাসনের এক সূত্রে জানা গিয়েছে সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে প্রত্যেক ভোটেই নির্বাচন কমিশন সহায়ক বুথ কোথায় হবে, কতগুলি হবে, সেসব বিস্তারিত নির্দেশ দিয়ে থাকেন। প্রশাসনের ওই সূত্রে আরো জানা গিয়েছে এবার কোভিড-১৯ পরিস্থিতিতে সেই সংক্রান্ত বিধি-নিয়ম প্রতিপালনেরও একটা দিক রয়েছে। তাই বিগত নির্বাচনের তুলনায় নির্বাচন কমিশনের নির্দেশমত জেলাতে বুথ সংখ্যায় বৃদ্ধি ঘটানো হয়েছে বলেও জেলা প্রশাসনের ওই সূত্রে জানা গিয়েছে।

জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী আরো জানা গিয়েছে জেলার মোট ২৪৯১ টি বুথের প্রত্যেকটিতে একজন করে বুথ লেভেল আধিকারিক ছাড়াও থাকবেন একজন করে পদস্থ অফিসার।

এক নজরে দেখে নেওয়া যাক জেলার কোন বিধানসভায় বুথ সংখ্যার বিস্তারিত পরিসংখ্যানঃ

বিধানসভামূল বুথসহায়ক বুথমোট বুথ
বান্দোয়ান৩৪১ ৬২৪০৩
বলরামপুর২৪৬৭১৩১৭
বাঘমুন্ডি২৭৩ ৬৮৩৪১
জয়পুর ২৬২৭৫৩৩৭
পুরুলিয়া ২৭০৭৯৩৪৯
মানবাজার ২৮৮৫৮৩৪৬
কাশীপুর ২৭৩৬৫৩৩৮
পাড়া ২৬২৭৫৩৩৭
রঘুনাথপুর ২৭৬৮৩৩৫৯
মোট.২৪৯১৬৩৬৩১২৭

শেয়ার করুন

You cannot copy content of this page