নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১২ আগষ্ট ২০২১
রাজ্যজুড়ে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড আইন অমান্য কর্মসূচি পালন করল বিজেপির মহিলা মোর্চা। উপস্থিত ছিলেন সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি কাবেরী চট্টোপাধ্যায় অন্যান্য নেত্রীরা। কাবেরী দেবী বলেন, বর্তমান রাজ্য সরকারের আমলে শুধুমাত্র সাধারন মহিলারা নন, যে সমস্ত মহিলা তৃণমূল করেন তারাও সুরক্ষিত নন। সারা রাজ্য জুড়ে অত্যাচার চলছে। তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি।


