নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি : ১ আগস্ট, ২০২১
দুদিন পরেও খোঁজ মিলল না বাঘমুন্ডির শ্রাবণডির শোল নদীতে তলিয়ে যাওয়া যুবকের। শনিবারের পর রবিবারও দিনভর নদীতে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা দপ্তর এর বিশেষ টিম।
আজ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ খতিয়ে দেখলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো । স্থানীয় গ্রামবাসীদের সাথেও কথা বলেন তিনি ।
ঘটনার ২ দিন পরেও ওই যুবকের কোন খোঁজ না মেলায় উৎকণ্ঠা বেড়েছে পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের
শেয়ার করুন
