নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২ সেপ্টেম্বর , ২০২০

পঞ্চায়েত কর্মীরা নিয়মিত অফিসে আসেন না , এই অভিযোগে বুধবার বাঘমুন্ডি পঞ্চায়েতে তালা দিলেন পঞ্চায়েতের প্রধান বীরবল মাছোয়ার ও উপপ্রধান মনোরঞ্জন কৈবর্ত।তাঁদের দাবি, কর্মচারীরা নিয়মিত অফিসে আসেন না। এদিন তাঁরা বেলা একটা পর্যন্ত আসেনি। তাই বাধ্য হয়েই তালা দিয়েছেন। অন্যদিকে পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রভাত মাহাত বলেন, সব অভিযোগ মিথ্যা। তৃণমূল নেতা তথা ওই পঞ্চায়েত সদস্য হারাধন কুমার বলেন,কর্মীরা প্রধানের অনিয়ম প্রশয় না দেওয়াতেই কর্মীদের সাথে ঝামেলা করছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page