নিজস্ব সংবাদদাতা , বাগমুন্ডি
১৭ আগস্ট , ২০২০

বাড়ি ভেঙেছে। রেশনের পাওয়া চালটুকুও বাড়ি থেকে বের করে খেয়ে নিয়েছে “হাতিঠাকুর”।কোনক্রমে শুক্রবার রাতে প্রাণে বাঁচেন মাঠার কাঁদড়া গ্রামের ছুটু সিং সর্দার ও তাঁর স্ত্রী। ওইদিন প্রাণে বাঁচলেও তাঁদের খাবারের জন্য রাখা ৬২ কিলোগ্রাম চাল হাতি দুটি খেয়ে নেওয়ায় দুশ্চিন্তায় পড়েন ওই আদিবাসী দম্পতি।দুজনের সংসারে খাবারের যোগান কি করে হবে তা নিয়ে চিন্তায় ঘুম উড়ে যায় তাঁদের।
স্থানীয়দের মাধ্যমে ওই পরিবারের কথা জানতে পারেন এলাকার যুব যোদ্ধারা।এদিন জয়ন্ত মাহাত সহ কয়েকজন যুব যোদ্ধা ওই গ্রামে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান।ওই পরিবারের হাতে এক বস্তা চাল,ডাল, সোয়াবিন, কাঁচা সবজি,তেল,নুন সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।একই সঙ্গে ওই পরিবারের পাশে থাকার বার্তা দেন যুব যোদ্ধারা। এবিষয়ে জয়ন্তবাবু বলেন, আমরা যুব যোদ্ধা হিসেবে কাজ শুরু করেছি সাধারণ মানুষের পাশে থাকার জন্য।এদিন ওই এলাকার যুব যোদ্ধাদের সঙ্গেই অসহায় আদিবাসী পরিবারের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন,বাঘমুন্ডি ব্লকের যে কোনও এলাকায় বাসিন্দাদের সমস্যা শুনলেই ওই এলাকার যুব যোদ্ধারা নিজেদের সাধ্য মত পাশে থাকার চেষ্টা করছেন। সাহায্য পেয়ে দুহাত দিয়ে যুব যোদ্ধাদের আশীর্বাদ করেন ওই আদিবাসী দম্পতি ।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page