নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ২৭ মে ২০২২ঃ

বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার দুদিনের জেলা সফরে পুরুলিয়া আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মে পুরুলিয়ায় জেলাতে দলীয় সর্ব শ্রেণীর কর্মী, নেতা-নেত্রীদের নিয়ে করবেন একটি কর্মী সম্মেলন। টার্গেট ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন। জানাচ্ছেন তৃণমূল জেলা নেতৃত্ব। সেই উদ্দেশ্যে আজ, শুক্রবার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারাণী টুডু সহ টানা তিনটি প্রস্তুতি সভা করল তৃণমূল। ঝালদা-১, ঝালদা-২ ও বাঘমুন্ডিতে এই প্রস্তুতিসভাগুলিতে সন্ধ্যারাণী টুডু ছাড়াও উপস্থিত থাকলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা কমিটির অন্যতম পদাধিকারী তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু সহ দলের একগুচ্ছ সংশ্লিষ্ট ব্লক ও জেলার নেতা-নেত্রীরা।

এদিন ঝালদা-২ ব্লকের কোটশিলা, ঝালদা-১ ব্লকের ঝালদা শহর এবং বিকেল চারটায় বাঘমুন্ডি ব্লকের বাঘমুন্ডি উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে অঞ্চল কমিটি ও বুথ কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সৌমেন বেলথরিয়া এবং গুরুপদ টুডু জানান, মূলত লক্ষ্য ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল সরকারের উন্নয়ন যজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে জেলাজুড়ে প্রতিটি বুথ থেকে সর্বাধিক সংখ্যক দলীয় কর্মীদের নেত্রীর সম্মেলনে উপস্থিত থাকার বিষয়ে আহ্বান জানান হয়েছে এদিনের প্রস্তুতিসভাগুলি থেকে।

শুক্রবার বাঘমুন্ডির সভা শেষে তুন্তুরী সুইসা অঞ্চলের আটনা সংসদ থেকে আদি কংগ্রেসী বলে পরিচিত স্বর্গীয় শিক্ষক আনন্দ মাহাতোর ছেলে জয়প্রকাশ মাহাতো সহ ৪০ টি পরিবার কংগ্রেস, বিজেপি ও অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান করেন। সন্ধ্যারাণী টুডু ও সৌমেন বেলথরিয়া যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। যোগদান কারী জয়প্রকাশ মাহাতো জানান, দীর্ঘ দিন ধরে কংগ্রেস, বিজেপি করে আসছি। কিন্তু এলাকার কোনো উন্নয়ন নাই। তাই আজকে মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তৃণমুল কংগ্রেসে যোগদান করলাম।

উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা এস সি সেলের সভাপতি মিনা বাউরী, প্রাক্তন সাংসদ মৃগাঙ্গ মাহাতো, জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ হলধর মাহাতো, তৃণমূল জেলা যুব সভাপতি মেঘদূৎ মাহত, জেলা ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য, আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, প্রাক্তন কোডিনেটার সুষেন মাঝি, বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কাশীনাথ মাঝি প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page