নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ৭ আগষ্ট ২০২২ঃ

আজ বলরামপুরের সরাই ময়দানে ঝুলন মেলার উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বলরামপুর ব্লক সভাপতি সহ এলাকার বিশিষ্টজনেরা। করোনা কালে বিগত দুবছর মেলা বন্ধ ছিল। জানা গিয়েছ, প্রাচীন এই মেলা প্রায় ৭০ বছরের পুরনো। ঐতিহ্যবাহী এই মেলা ঘিরে এলাকাবাসীর উৎসাহও প্রবল। আগামী ১৪ দিন ধরে চলবে এই মেলাটি বলে মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page